বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সাংবাদিকদের সাথে রেজা পত্নীর মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ক্লাব সভাপতি এসআর চৌধুরী সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, অরবিন্দু রায়, সোহায়াদ আহমেদ চৌধুরী জুয়েল, রোকেয়া বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ। মতবিনিময়কালে সিমি কিবরিয়া বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। যাদের মাধ্যমে অবহেলিত জনপদের চিত্র ফুটে উঠে। এলাকার উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের পাশাপাশি সার্বিক সহযোগিতার দাবী জানান। তিনি বলেন, আমার স্বামী ড. রেজা কিবরিয়া নির্বাচনে অংশ নিয়েছেন তার বাবা আমার শশুর প্রয়াত অর্থমন্ত্রী শাহ এসএমএস কিবরিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে। অনুন্নত এলাকার অবকাঠামো উন্নয়ন করতে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় ধানের শীষের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া নির্বাচিত হলে নবীগঞ্জ বাহুবলে ব্যাপক উন্নয়ন সাধিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com