বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ডা. জীবনের নির্বাচনী প্রচারণা শুরু

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বানিয়াচংয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তিনি তাঁর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেন। এদিন ভোরে ডা. সাখাওয়াত হাসান জীবন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদের কবরে উপস্থিত হন। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। কবর জিয়ারত শেষে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। এ সময় ডা. সাখাওয়াত হাসান জীবনের সাথে উপস্থিত ছিলেন-বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. লুৎফুর রহমানসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রচারণা শুরুর প্রাক্কালে ডা. জীবন বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা মাঠে নেমেছি। বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।” উল্লেখ্য, গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। ডা. জীবনের এই প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী কয়েকদিন তিনি বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পথসভা ও গণসংযোগে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com