বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অতিরিক্ত জজ কামাল উদ্দিনের মৃত্যুতে হবিগঞ্জে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম কামাল উদ্দিনের মৃত্যুতে জেলা বিচার বিভাগের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর জজকোর্ট এর প্রেস কনফারেন্স হলরুমে বিজ্ঞ ও জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল ও জজ আদালতের সকল বিচারকগণ। এ ছাড়াও ছিলেন চীফ জুডিসিয়াল আদালতের সকল ম্যাজিস্ট্রেট গণ। আরও উপস্থিত ছিলেন পিপি মোঃ আব্দুল হাই, জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা, সাইফুল ইসলাম, নাজির ফাহিমা আক্তার খানম, শাকিল আহমেদ, মুখলিছুর রহমান, বাবলু মিয়া, গোলাম হাদী, সালেক মিয়া, মাহবুবসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় তারা বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমেবদনা জানান। তিনি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ হিসেবে বদলী হন। গত শনিবার তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে বিচারঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com