বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আচরণবিধি লংঘনের অভিযোগে গিয়াস উদ্দিন তাহেরিকে শোকজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে প্রচারণায় অংশ নিয়ে তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। নির্বাচনী এলাকা হবিগঞ্জ-২৪২ এর নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান এ শোকজ নোটিশ জারি করেন। নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি নির্বাচনের তিন সপ্তাহ আগে আচরণবিধি ২০২৫ লংঘন করে প্রকাশ্যে প্রচারণা চালান। বিষয়টি প্রমাণ হিসেবে একটি ভিডিও কিপ অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে, যেখানে তাকে দলীয় প্রতীকসহ প্রচারণা করতে দেখা যায়। কমিটির মতে, এ ধরনের কর্মকান্ড গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী স্পষ্টভাবে বিধিমালা লংঘনের শামিল। নির্বাচন পূর্ববর্তী নির্ধারিত সময়ের আগে প্রার্থী বা তার সমর্থকদের প্রকাশ্য প্রচারণা আইনত দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। সে কারণে প্রার্থীকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে জানানো হয়, আগামী ২০ জানুয়ারি বেলা ১১টার মধ্যে তাকে লিখিতভাবে এ অভিযোগের জবাব দিতে হবে এবং কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে বা জবাব অসন্তোষজনক হলে নির্বাচন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এ বিষয়ে গিয়াস উদ্দিন তাহেরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শোকজ নোটিশের জবাব দিতে তিনি প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি আইনগতভাবে ব্যাখ্যা করার জন্য তিনি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন। তবে নোটিশের বিষয়বস্থ নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com