বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা শনিবার বেলা ৩ টায় ক্লাব ভবনে অনুষ্টিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি এসআর চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালানায় অনুষ্টিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-নির্বাহী সদস্য সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সদ্য সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এটিএম সালাম, সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য ছনি আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ সাগর মিয়া, সদস্য গৌছুজ্জামান চৌধুরী, এমএ মুহিত, এমএ মুজিবুর রহমান, মোঃ নাবেদ মিয়া প্রমূখ। সভায় নব নির্বাচিত কমিটির অভিষেক, ম্যাগাজিন, গঠনতন্ত্র সংশোধ সংক্রান্ত বিষয়ে উপ-কমিটি গঠনসহ গুরুত্বপুর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া অতি সম্প্রতি নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, পত্রিকায় বিভ্রান্তকর ও মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও লেখালেখির তীব্র নিন্দার পাশাপাশি এদের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বক্তাগণ বলেন, নবীগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধ, এক ও অভিন্ন। আমাদের মাঝে কোন প্রকার গ্রুপিং নেই। শান্তিপুর্ণ নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটির মাধ্যমেই ক্লাব পরিচালিত হবে। বক্তাগণ ভবিষ্যতে ক্লাব নিয়ে বিভ্রান্তকর মিথ্যা ভিত্তিহীন লেখালেখি থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com