বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে ট্রলি গাড়ি চুরি

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় গভীর রাতে একটি ট্রলি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান দিঘির পূর্ব পাড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দেওয়ান দিঘির পূর্ব পাড় (জালুয়া বাড়ি) এলাকার বাসিন্দা আবুল হোসেন মিয়ার ছেলে মুবিন মিয়া প্রতিদিনের মতো ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে ট্রলি গাড়িটি বাড়ির সামনে রেখে দেন। পরে ১৬ জানুয়ারি ভোররাতে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গাড়িটি নেই।
বাড়ির লোকজনের ধারণা, চোরের দল গাড়িটি ধাক্কা দিয়ে অন্যত্র নিয়ে গিয়ে পরে চালিয়ে নিয়ে গেছে। গাড়িটি দিয়ে মুবিন মিয়া নিয়মিত মাটি ভরাটের কাজ করতেন। শুক্রবার গাড়িটি বের করার কোনো পরিকল্পনা ছিল না বলে জানান পরিবারের সদস্যরা। গাড়ি না পেয়ে তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com