বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন, পরিবহন ও কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৫) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাধবপুর থানা পুলিশ, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযানকালে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন এবং কৃষি জমির টপসয়েল কর্তন ও জমির শ্রেণী পরিবর্তনের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী অনুমোদনহীনভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনসহ কৃষি জমির টপসয়েল কর্তন শাস্তিযোগ্য অপরাধ।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com