শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নির্বাচনী আচরণবিধি নিয়মনীতি মেনে প্রচার প্রচারণাসহ গণভোট বিষয়ে জনসাধারণকে সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.আর.চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি শাহ সুলতান, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, সাবেক সহ-সভাপতি মুরাদ আহমেদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, কোষাধক্ষ্য সাগর আহমেদ, নির্বাহী সদস্য গৌছুজ্জামান চৌধুরী, নিজামুল হক চৌধুরী, মোঃ নাবেদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সদস্য আবু তালেব, মোঃ হাসান চৌধুরী, অঞ্জন রায়, আলাল মিয়া, ইকবাল হোসেন তালুকদার, স্বপন রবি দাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে গণভোটের গুরুত্ব এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
সভায় নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে জানানো হয় যে কানো প্রার্থী বা সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণভোট এবং সাধারণ নির্বাচনের জন্য প্রচারণার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী মেনে চলতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com