মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নির্বাচনী হলফনামার তথ্য ॥ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। হলফনামার তথ্য অনুযায়ী, স্বামী-স্ত্রী দুজনই কোটিপতি। রেজা কিবরিয়ার নিজের অস্থাবর সম্পদ রয়েছে ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৩৬ টাকার। আর স্ত্রীর রয়েছে ৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৬২৩ টাকার।
স্থাবর সম্পত্তিতে রেজা কিবরিয়ার চেয়ে তার স্ত্রীর সম্পদ ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা বেশি। তার স্থাবর সম্পদ রয়েছে ৪ কোটি ১৫ হাজার টাকার। স্ত্রীর নামে আছে ৫ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার সম্পদ।
হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, রেজা কিবরিয়া পেশায় একজন অর্থনীতিবিদ। তিনি ডি.ফিল ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) পরামর্শক/উপদেষ্টা হিসেবে কাজ করতেন। তার স্ত্রী আগে গৃহিণী হলেও বর্তমান পেশা ব্যবসায়ী দেখানো হয়েছে।
রেজা কিবরিয়ার একমাত্র আয়ের উৎস বাড়ি ভাড়া। বছরে পান ৫ লাখ ৯৮ হাজার টাকা। তার স্ত্রীর বাড়ি ভাড়া থেকে আয় হয় ১৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা, ব্যবসা থেকে দুই লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র থেকে পান ৮ লাখ ৩০ হাজার ৪০৬ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে রেজা কিবরিয়ার নগদ অর্থ রয়েছে তিন কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৩৬ টাকা। গাড়ি ১০ লাখ, সোনা ৫ লাখ ১০ হাজার, ইলেকট্রিক পণ্য ৫ লাখ ১০ হাজার এবং আসবাবপত্র ২ লাখ ৫৫ হাজার টাকার। মোট ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার ৮৩৬ টাকার অস্থাবর সম্পদ আছে কিবরিয়ার। তার ব্যাংকে কোনো টাকা জমা নেই। স্ত্রীর নগদ আছে ২ কোটি ১২ লাখ ১ হাজার ৬৯ টাকা, ব্যাংকে জমা ২ লাখ ৮৩ হাজার ৫৫৪ টাকা, স্থায়ী আমানত আছে ১৭ লাখ, গাড়ি ৮৯ লাখ টাকার, ইলেকট্রিক পণ্য ১ লাখ, আসবাবপত্র ১ লাখ ৫০ হাজার টাকার এবং সোনা আছে ১২৫ ভরি। মোট ৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৬২৩ টাকা অস্থাবর সম্পদ রয়েছে।
রেজা কিবরিয়ার কৃষিজমি রয়েছে ৩ একর ১০ শতক, যার মূল্য ১ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকা। অকৃষি জমি ১০.১২ শতক। যার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তাঁর স্ত্রীর স্থাবর সম্পদের মধ্যে কোনো কৃষিজমি নেই। অকৃষি জমি আছে ৩২.৪০ শতক, যার মূল্য ৬৬ লাখ ২০ হাজার টাকা। অ্যাপার্টমেন্ট দুটি। একটির মূল্য ১ কোটি ৫০ লাখ এবং অপরটির মূল্য ৩ কোটি ৩০ হাজার টাকা।
২০২৫-২০২৬ অর্থবছরে রেজা কিবরিয়া আয়কর দিয়েছেন ১৬ হাজার ৩৩৫ টাকা। তার স্ত্রী আয়কর দিয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৫৩০ টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com