মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ এশা শায়েস্তানগরস্থ দলের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুল রহমান কাজল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মতিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আহমেদ রিপন, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেবি রায়হান, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুর্শেদ কামাল রিয়াদ, সাবেক মানবাধিকার সম্পাদক মাহমুদুল হোসাইন মাসুম, হবিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াছ আলী তালুকদার, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রোকন, সদস্য আসিফুল ইসলাম ইমন, আবিদুর রহমান রাকিব, মোজাক্কির হোসেন ইমন, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, যুগ্ম আহবায়ক রিয়াজুল আহমেদ রবিন, যুগ্ম আহবায়ক শাহ মোঃ মুবিন, সদস্য হাসান রহমান, মঈনুল ইসলাম মঈন, তৌহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তানিম, সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন জুমন, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি, সদর থানা ছাত্রদল নেতা শুভ বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল ইসলাম, এমদাদুল হক ইমন, প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com