বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সীসা গলানোর অবৈধ কারখানা ও কৃষি জমিতে মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার ব্রিজ এলাকায় পুরাতন ব্যাটারি থেকে সিসা গলানোর অবৈধ কারখানাসহ পৃথক তিনটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৭ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম পৃথক অভিযান পরিচালনা করেন। প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই ফার্মবাজার এলাকা ও আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এক্সেভেটর মেশিন ব্যবহার করে উর্বর ধানী কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ফার্মবাজার এলাকায় অভিযান চালিয়ে হরিনগর গ্রামের জামাল শাহকে দেড় লাখ টাকা এবং দুপুরে চৈতন্যপুর গ্রামের কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে জালালপুর গ্রামের মইনুল হককে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিন বিকেলে দেবপাড়া ইউনিয়নের বিজনার ব্রিজ এলাকায় পুরাতন ব্যাটারি থেকে সিসা গলানোর একটি অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। কোনো প্রকার অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ সিসা উৎপাদন ও বিক্রয় এবং পরিবেশের ছাড়পত্র ব্যতীত কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার ম্যানেজার ওহিদুজ্জামান লিমনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান, তিনটি পৃথক অভিযানে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে অবৈধ সিসা গলানোর কারখানাকে ৪ লাখ টাকা এবং কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই স্থানে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com