বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পৌর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ প্রতি বছরের ন্যায় এবারও নবীগঞ্জ পৌর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। পৌর এলকার ২৬টি শিক্ষা প্রতিষ্টানের ৩য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৪০ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এই ৪০ জনের বিপরীতে গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় নবীগঞ্জ জে কে মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত পরীক্ষায় ৫৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে প্রত্যেক শ্রেণীতে ৫ জন করে বৃত্তি প্রদান করা হবে। এরমধ্যে ডেলেন্টপুলে ২ জন, সাধারণ গ্রেডে ৩ জন থাকবেন। মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দেয়া হবে পৌর মেধাবৃত্তি।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভা প্রতি বছর পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় এ বছর পরীক্ষায় অংশ নিতে রেজিষ্ট্রেশন করেন ৭৩৬ জন। কিন্তু গতকালের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৮৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪০ জনকে দেয়া হবে মেধাবৃত্তি। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ রুহুল আমিন, বৃত্তি কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, প্রেসক্লবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, পজিব কর্মকর্তা শাকিল আহমদ, সহকারী প্রকৌশলী ও প্যানেল মেয়র-১ মোঃ শহিদুল হক, হিসাবরক্ষক কর্মকর্তা শেখ জালাল উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com