আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বায়েজিদকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মাধবপুর থানার বেজুড়া মহিলা মাদ্রাসার ছালিস জামাতের (পঞ্চম শ্রেণী) ছাত্রী মাদ্রাসায় প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়ার বায়েজিদ প্রায়ই উত্যক্ত করত। ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে তার অভিভাবকরা বায়েজিদের পরিবারের লোকদের বিষয়টি অবগত করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে বসত ঘরের দরজা খুলে প্রকৃতির ডাকে বের হলে বায়েজিত বসত ঘরের উত্তরের রুমে প্রবেশ করে। ভিকটিম রুমে প্রবেশ করা মাত্র বায়েজিদ ওই ছাত্রীকে জাপটে ধরে জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তখন আরো দুইজন বাহিরে দরজার সামনে দাড়িয়ে ছিল। এ সময় ধস্তাধস্তি ও চিৎকারে ভিকটিমের বাবা মা এসে লাইট জ্বালিয়ে বিবাদীকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বিবাদীগণ দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর সদস্যরা এবং র্যাব-১, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গত ১৬ ডিসেম্বর রাত মসাড়ে ৭ টার দিকে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী বায়েজিদ মিয়া (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। বাযেজিদ উত্তর বেজুড়া গ্রামের সাহাবুদ্দিন এর পুত্র।