বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লস্করপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা (শ্যামপুর) গ্রামে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সালেহ উদ্দিন আহমেদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সালেহ উদ্দিনের উপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে সালেহউদ্দিন মারা যান।
হবিগঞ্জ সদর থানা ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com