বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের প্রাণহানী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের প্রাণহানী ঘটেছে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকাল প্রায় পৌনে ৮টার দিকে মাধবপুর উপজেলার রতনপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আশরাফুল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গারাও গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল হক তার ব্যক্তিগত মোটরসাইকেল (মৌলভীবাজার–ল ১১-৫৪৪৩) চালিয়ে নিজ কর্মস্থল স্থানীয় একটি কোম্পানির উদ্দেশ্যে রওয়ানা দেন। দুর্ঘটনাস্থলে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com