বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেয়র মোহাম্মদ আলীর মৃত্যুতে আজ শোক সভা-দোয়া মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের মেয়র মোহাম্মদ আলীর মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চুনারুঘাট শহরের বড়াইল এলাকায় অবস্থিত মুসলিম হলে বিকাল তিনটায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুম মোহাম্মদ আলীর ভাই গিয়াস উদ্দিন খসরু জানান, দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষকে দাওয়াত করা হয়েছে। উল্লেখ্য চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী (৫১) গত ১০ অক্টোবর শুক্রবার হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। পরদিন চুনারুঘাট ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মোহাম্মদ আলী বড়াইল গ্রামের মরহুম মন্তাজ উদ্দিনের ছেলে ও চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মুসলিম উদ্দিনের ভাতিজা। তিনি দৈনিক ইত্তেফাকের আইন, সংবিধান ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের চাচাতো ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com