বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের চৌধুরী বাজার খোয়াই নদীর পাড়ে আবর্জনার স্তুপ অপসারণ করার উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার খোয়াই নদীর পাড়ে আবর্জনার স্তুপ অপসারন করে পরিবেশ সুন্দর করার উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শনিবার বিকেল ৩ টা হতে এই আবর্জনা অপসারনের কাজ শুরু হয়। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক পৌরসভার পরিচ্ছন্নতা ও শহরের সৌন্দর্য্য বর্ধন সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করে খোয়াই নদীতে অবস্থিত কিবরিয়া ব্রীজের পশ্চিমে নদী-পাড়ের স্তুপকৃত আবর্জনা আপসারনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকাতায় শনিবার বিকেলে আবর্জনা অপসারন করে পরিবেশ সুন্দর করার কাজ শুরু হয়। এক্সকেভেটর দিয়ে আবর্জনা অপসারন কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। তিনি বাজার পরিচালনাকারী ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। তিনি বলেন ‘আশপাশ হতে প্রতিদিন ব্যাপকহারে বর্জ্য ফেলার কারনে এই নদী পাড়ের পরিবেশ দুষিত হয়ে পড়ে। পৌরসভা ইতিমধ্যে সারা পৌর এলাকায় আবর্জনা অপসারণ, পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধন, বৃক্ষ রোপন ইত্যাদি কাজ পরিচালনা করে আসছে। এমতাবস্থায় চৌধুরী বাজার খোয়াই নদীর পাড়ের আবর্জনার স্তুপ এলাকার পরিবেশ দুষিত করছে। হবিগঞ্জ পৌরসভা এক্সকেভেটর, ডাম্পট্রাক ও ট্রাক্টর দিয়ে এ আবর্জনা পরিস্কার করে বাশেরঁ খুটি দিয়ে দেবে। সাথে সাথে সচেতনতামুলক সাইনবোর্ডও স্থাপন করা হবে। এই আবর্জনা নদীতে ফেলা খুবই সহজ হতো। কিন্তু পৌরসভা নদী দুষন না করে অতিরিক্ত যানবাহন ভাড়া করে আবর্জনা দুরবর্তী স্থানে অপসারন করছে। নদী দুষনের বিরুদ্ধে পৌরসভা জনমত গঠন করতে চায়।’ তিনি আরো বলেন ‘পরিবেশ সুন্দর করার পর এই স্থানে আর বর্জ্য ফেলা যাবে না।’ এ ব্যাপারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। তিনি আরো বলেন ‘এই নদী পাড়ে আবর্জনা ফেললে নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com