স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে ইটভাটা পরিচালনায় করার দায়ে চুনারুঘাটের মিতালী ও দি সান ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এর সহকারী কমিশনার মোহাম্মদ উল্লাহ এর নেতৃত্বে যৌথটিম চুনারুঘাটের মিতালী ও দি সান ব্রিকস নামের ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট ভাটারগুলোর মালিক পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারেননি। এছাড়াও পরিবেশন দুষণের মাধ্যমে তারা ইট তৈরী করে আসছিলেন। সরেজমিনে অভিযানকালে তার সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। এসব অভিযোগে মিতালী ইট ভাটার ম্যানেজার শাহীন মিয়াকে ১ লাখ ও দি সান ব্রিকস এর ম্যানেজার বাবুল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলী ও অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর থানা পুলিশ।