মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

“যুবসমাজকে সঠিক পথে ফেরাতে হলে খেলাধুলার বিকল্প নেই”-সৈয়দ ইশতিয়াক

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ “যুবসমাজকে সঠিক পথে ফেরাতে হলে খেলাধুলার বিকল্প নেই” এমন মন্তব্য রেখে শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণবন্ত
পরিবেশ সৃষ্টি করেন হবিগঞ্জের সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। গতকাল শনিবার বিকেল ৩টায় শাহজিবাজার বড় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজ আজ নানা প্রলোভনের মধ্যে পথ হারাতে বসেছে। খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ায় বেড়েছে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয়। কিন্তু যদি মাঠগুলো আবার প্রাণ ফিরে পায়, খেলোয়াড়রা নিয়মিত চর্চারসুযোগ পায়, তবে তরুণরা আবারো সঠিক পথে ফিরে আসবে।” এখন পরিবর্তনের নতুন সময়ে খেলাধুলা যেমন জরুরী তেমনি যুবকদের রাজনৈতিকভাবে সচেতন হওয়াও সময়ের দাবি।” হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “আমাদের অভিভাবক ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীক পেয়েছেন। তিনি মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি নির্বাচিত হলে খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সংযোগ, অবকাঠামোসহ সবক্ষেত্রে নজিরবিহীন উন্নয়ন হবে।” দলমত নির্বিশেষে তাকে বিজয়ী করতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃশাহজাহান বলেন, “মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলাকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ধর্মমন্ডল একাদশ। শাহজিবাজার বড় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। ইউথ সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদাল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com