বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রূপাইছাড়া বাগানে চাঁদাবাজির ঘটনায় শ্রমিকদের কাজ বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রূপাইছাড়া রাবার বাগানে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির ঘটনায় কাজ বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। গতকাল শুক্রবার শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত কয়েক দিন ধরে ওই বাগান ও এর আশেপাশের বাগান থেকে আবুল কাসেম, মোশারফ ও মমিনের নেতৃত্বে গাছ পাচারসহ অনিয়ম ও দুর্নীতি চলে আসছে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে অধিকাংশ শ্রমিকরা শুক্রবার কাজ বন্ধ করে রাখে। এতে করে সরকারের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, একটি চক্র চোরাইভাবে বিভিন্ন বাগানের গাছ কেটে সাবাড় করে পাচার করছে। গতকাল এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে তারা গতকাল কাজ বন্ধ করে দেয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজ বন্ধ ছিলো। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com