বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল-মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে সর্বস্তরের মুসলিম জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি মাধবপুর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময়-“বাউল ফাউল মুর্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ”, “ফাঁসি ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই” শ্লোগানে মুখরিত হয়ে উঠে মাধবপুর।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাধবপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, মৌলানা ইসমাইল, কামরুল ইসলাম খান প্রমুখ। বক্তারা বাউল আবুল সরকারের শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শেষে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব মৌলানা মনিরুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com