বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ট্রাক্টরের চাপায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসাইন আহমদ (৫০) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসাইন আহমদ গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের মৃত তছকির উল্লাহর ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গজনাইপুর জনতার বাজারে যাচ্ছিলেন হোসাইন আহমদ। পথিমধ্যে দেওপাড়া শতক সড়কের দেওপাড়া স’মিলের সামনে পৌঁছালে ধানবোঝাই একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com