বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় পথচারী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম সমুজ আলী। তিনি আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কালু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সমুজ আলীকে ওই স্থানে একটি অজ্ঞাতনামা গাড়ী ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com