বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ দাতা সদস্য নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের উপর হামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার তারণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তার সামনেই প্রধান শিক্ষকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ হামলায় গুরুতর আহত হন প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে সহকারী শিক্ষক দুইজনও আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুবিনয় পুরকায়স্থকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়নের ওই বিদ্যালয়ে দাতা সদস্য নিয়োগকে কেন্দ্র করে ক্ষিতিশ দাশ ও তার চাচাতো ভাই রতীশ দাশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কে হবেন দাতা সদস্য এ নিয়ে সৃষ্টি হয় মতানৈক্য। প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ দাতা সদস্য হিসেবে রতীশ দাশকে মনোনয়ন করেছেন এ অভিযোগ এনে ক্ষিতিশ দাশ উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে তদন্তে যান। এ সময় প্রধান শিক্ষক বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পূর্বপরিকল্পিতভাবে ক্ষিতিশ দাশ ও তার ছেলে কিরণ দাশসহ তাদের দলবল প্রধান শিক্ষকের ওপর অর্তকিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com