বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

তৃণমূল মানুষের সেবা করে শান্তি পাই-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আমি বাহুবলের হাওর এলাকাখ্যাত রৌয়াইলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এ লক্ষে আমি কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমি তৃণমূল মানুষের সেবা করে শান্তি পাই। আমার চেষ্টায় যে কেউ উপকৃত হলেই আমার সফলতা। তিনি বলেন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়া হবে। এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের পাশে সবসময় রয়েছি। আপনারা ঘরে বসে থাকবেন না। প্রশিক্ষণ নিয়ে কর্মস্থলে গিয়ে চেষ্টা করে উৎপাদন করুন। তাতে করে যেমন নিজেরা লাভবান হবেন, তেমনি দেশও উপকৃত হবে। তাই আসুন বেকার সমস্যা দূর করতে সবাই মিলে ঘরে ঘরে শিল্প গড়ি। গতকাল মঙ্গলবার বাহুবল উপজেলার রৌয়াইল গ্রামে শ্রীকান্ত সরকারের বাড়িতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীকান্ত সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক উপ-সচিব হারুনুর রশিদ আহমদ। বক্তব্য রাখেন, হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ্, জেলা মহিলা শ্রমিকলীগ সভাপতি রেবা চৌধুরী প্রমুখ। এছাড়া এমপি কেয়া চৌধুরী, রৌয়াইল গ্রামের জরাজীর্ণ প্রাথমিক স্কুলটি পরিদর্শন করে উন্নয়নের আশ্বাস দেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক উপ-সচিব হারুনুর রশিদ আহমদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com