শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

অলিপুরে সিএনজি থামানো নিয়ে বাকবিতণ্ডা ॥ পুলিশের জিডি

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অলিপুর চেকপোস্টে সিএনজি থামানোকে কেন্দ্র করে পুলিশ ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ডেপিসিসি নং-৫৯৪/২৫ অনুযায়ী টিএসআই মোঃ শাহ জালাল মিয়ার নেতৃত্বে কনস্টেবল দিবাকর তালুকদার, অর্ণব কান্তি চন্দ ও রাহিক আহমেদ গত শনিবার অলিপুর চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। সে সময় মাধবপুর থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি সিএনজি (হবিগঞ্জ খ-১১-৫৩৮২) থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। চেকপোস্টে অবস্থানরত কনস্টেবল রাহিক আহমেদ সিএনজি থামাতে চাইলে চালক তার ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে। পরে অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত সিএনজি আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন।
এ সময় সিএনজিতে থাকা যাত্রী সুরাবই গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র মোঃ শফিক মিয়া (৪০), মোঃ শফিক মিয়ার স্ত্রী মিসেস শফিক, নুরপুর গ্রামের ফয়সাল মিয়া (৩০) পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে ৪০-৫০ জন স্থানীয় লোকজনও সেখানে জড়ো হয়ে পুলিশের প্রতি উশৃংখল আচরণ ও সরকারী কাজে বাধা সৃষ্টি করতে থাকেন। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও হুমকিও প্রদান করেন বলে অভিযোগ করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে অঞ্চলের সহকারী পুলিশ সুপার মির্জা মোঃ সাইজুদ্দিন এবং ইন্সপেক্টর অপারেশন্সকে জানান। তারা দ্রুত অলিপুর ক্যাম্পে উপস্থিত হলে উত্তেজিত লোকজন সরে যেতে শুরু করে।
পুলিশ জানায়, স্থানীয় জনতা এবং সিএনজির যাত্রীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়েছিলেন। ঘটনাটি ভবিষ্যতের জন্য জিডি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com