বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে কীটনাশকসহ এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভারতীয় কীটনাশকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কীটনাশক পাচারকারী হচ্ছে-বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে শহিদ মিয়া (৪৫)। গতকাল মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলার মৌজপুর এলাকা থেকে ১২০ কৌঠা ভারতীয় আমদানী নিষিদ্ধ কীটনাশকসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে থানার এস.আই মোজাফফর হোসেন মৌজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে রক্ষিত ব্যাগ তল্লাশী করে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১২০ কৌঠা কীটনাশক জব্দ করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com