শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লস্করপুর র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লস্করপুর এলাকা থেকে কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার ভোররাত প্রায় ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের রাকিব খানের ছেলে মোঃ ইমরান হোসেন (২৮) ও একই গ্রামের সবুর হোসেনের ছেলে মাহবুবুর রহমান (২১)।
র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক টহল দল গতকাল রাতে হবিগঞ্জ জেলখানা মোড়ে অবস্থান করছিলেন। ভোর পৌণে ৬টার দিকে টহল দলটি জানতে পারে যে, একটি সিএনজিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য হবিগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকার লস্করপুর রেলক্রসিংয়ের গার্ডরুমের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। ভোর আনুমানিক ৬টার কিছু আগে একটি সিএনজিকে সিগন্যাল দিয়ে থামালে সিএনজি চালক ও তার সঙ্গে থাকা ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, সিএনজির পেছনে ব্যাকডালার মধ্যে ইঞ্জিনের পাশে গাঁজা রয়েছে। পরবর্তীতে সিএনজির ভিতর তল্লাশি করে খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেটের ভিতর ৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com