সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে ধানের শীষের গণসংযোগে নারীদের ব্যাপক উৎসাহ

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সমর্থনে মাধবপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন, গ্রামাঞ্চল লিপলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্য়ন্ত মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের নেতৃত্বে বিএনপির নেতৃবন্দ গনসংযোগ করেন। নেতাকর্মীদের সরব উপস্থিতির পাশাপাশি নারীদের অংশগ্রহণ এদিন বেশ নজর কেড়েছে। গণসংযোগকালে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে সৈয়দ মোঃ শাহজাহান বলেন- বিগত দিনে অনেক জনপ্রতিনিধি নিবার্চিত হয়েছে কিন্তু কোন জনপ্রতিনিধিই আমাদের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে পারেনি। সৈয়দ মোঃ ফয়সল সরকারি কোন দ্বায়িত্বে না থেকেও এলাকার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছে। এলাকার উন্নয়ন ও সঠিক নেতৃত্বে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা অত্যন্ত প্রয়োজন। গত ১৭ বছর ভোটাররা নিজেরা গিয়ে ভোট দিতে পারেননি। তাই জনগণকে আবার তাদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করাই এখন বিএনপির অন্যতম লক্ষ্য। তাই আসন্ন নিবার্চনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান।এ সময় মাধবপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, মোঃ জসিম শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়কে রাশেল আহম্মদ, ছাত্রদল নেতা রনি আহম্মদ, খোকন মিয়া, ফারুক মিয়াসহ অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com