বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে চৌধুরী বাজার জামে মসজিদে জুমার খুৎবায় মুফতী আব্দুল মজিদ পিরিজপুরী অপসংস্কৃতি মানুষকে পশু বানিয়ে ফেলছে

  • আপডেট টাইম শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে ৭ নভেম্বর জুমার খুৎবায় মুফতী আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন “অপসংস্কৃতি মানুষকে পশু বানিয়ে ফেলছে। সম্প্রতি হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের একটি সাংস্কৃতিক প্রোগ্রামে ছেলে মেয়েদের একসাথে উল্লাস, বিভিন্ন অঘটনের কথা তুলে ধরে মুফতী আব্দুল মজিদ বলেন- বৃন্দাবন কলেজের সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে কোনো কিছুই শেখার ছিল না। ছেলেও না মেয়েও না এমন একটি মানুষের গান শুনার জন্য হাজার হাজার ছেলে মেয়ের অংশ গ্রহণ, নাজেহাল হওয়া ইত্যাদি বিষয় এটিই প্রোমান করে মানুষের মনুষত্ব আমরা হারিয়ে ফেলেছি। আমাদের সন্তানরা অপসংস্কৃতির মাধ্যমে পশুতে পরিনত হচ্ছে। এসব বিষয় নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় হবিগঞ্জের মান সম্মান ধুলোয় মিশে গেছে। আমাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে না পারা আমাদের ব্যর্থতা। আমরা কলবের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না, আমরা নফস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। নফস দ্বারা যারা নিয়ন্ত্রিত হয় তারা আর মানুষ থাকতে পারে না, তারা পশু হয়ে যায়। পশুর মধ্যে তুলনা মূলক নিকৃষ্ট পশু হচ্ছে কুকুর। নফস দ্বারা পরিচালিত মানুষকে কোরআন হাদিসে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। মুফতী আব্দুল মজিদ বলেন- আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তারা যদি আমাদের জন্য কবরের পাশে গিয়ে বা নামাজ শেষে আমাদের জন্য দুই হাত তুলে দোয়া করতে না পারে তাহলে আমাদের জীবনের কোনো স্বার্থকতা নেই। সন্তানদেরকে ভাল মানুষের সান্নিধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ ওয়ালা মানুষের সাথে মিশতে দিতে হবে। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, রাসুল (সা) এর কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ করা তারাই আল্লাহওয়ালা মানুষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com