স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের চিরুনি অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হল, মাদক ব্যবসায়ী সেলিম মিয়া, বিদ্যুৎ মামলায় মাহবুব আলম, জুলহাঁস মিয়া, জুলফিকার আলম জামাল, জিলু মিয়া, শাকিল মিয়া, রুবেল মিয়া, রনি মিয়া ও লিমন মিয়া। গতকাল মঙ্গলবার বিকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।