রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে ব্র্যাকের উদ্যোগে হাঁস পালন প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ব্র্যাকের আঞ্চলিক অফিস মাইক্রোফাইনান্স এর উদ্যোগে হতদরিদ্র সদস্যদের মাঝে হাঁস পালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২ নভেম্বর) সকাল ১১ টায় কামালখানী ব্র্যাক অফিস সভাকক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যব’াপক দাবি, বানিয়াচং অঞ্চলের ইয়াসিন মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের মানব সম্পাদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বানিয়াচংয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ মহিনুল হক, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মোঃ মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের উপজেলা হিসাব ব্যবস্থাপক মোঃ শাহজাহান কবির, শাখা ব্যবস্থাপক (দাবি) বানিয়াচং -২ এর মোঃ লিলু মিয়া, সহকারী শাখা ব্যবস্থাপক দাবি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। এ বছরে বানিয়াচং উপজেলায় ১০০০ টি ও আজমিরিগঞ্জ উপজেলায় ৫০০টিসহ জনপ্রতি ২০টি করে ৭৫ জনের মধ্যে মোট ১৫০০টি বিনা মূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। উপকারভোগী মহিলা সদস্যগণ হাঁসের বাচ্চাগুলো পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা ব্র্যাকের মহতী এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এই হাঁসের বাচ্চাগুলো লালন পালন করে আমরা আমাদের পরিবারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারব।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় হতদরিদ্র সদস্যদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করে আসছে। এই কার্যক্রমের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং ক্ষুদ্র থেকে আরও বড় খামারী হিসেবে গড়ে তোলা এবং সাথে সাথে নিজ পরিবারের ছাড়াও এলাকা সমাজের মাঝে মাংস ও ডিমের চাহিদার যোগান দিতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com