বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিজিবির বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবি সদস্যরা। শনিবার (১ নভেম্বর) মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন তেমুনিয়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম মো. মোসাদ্দির (২৬)। তিনি উপজেলার উত্তর বোরক গ্রামের আব্দুল ওসমানের ছেলে। বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “বিজিবি দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি অভিযান শুধু অপরাধ দমনেই নয়, সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে।” তিনি আরও জানান, আটক যুবক ও জব্দকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com