মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাথী সমাবেশ-১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি মিলনায়তনে জেলা সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রিয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারী শাহীন আহমদ খান, কেন্দ্রিয় স্কুল কার্যক্রম সম্পাদক আ.ম.ম. মসরুর হোসাইন, সিলেট মহানগরী সভাপতি আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান পৃথিবীর ইতিহাস স্বাক্ষ্য দেয় জেল জুলুম নির্যাতন করে কোন ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যায় না। তিনি আরো বলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য তার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রি আব্দুল লতিফ সিদ্দিকি হজ্ব ও তাবলিক জামায়াত সম্পর্কে যে অশালীন বক্তব্য দিয়েছেন এর প্রতিবাদে তাকে শুধু বহিষ্কার করলেই চলবে না, তাকে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এর সম্পূর্ণ দায়ভার আওয়ামীলীগকেই নিতে হবে। সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ, জেলা এইচ,আর,ডি সম্পাদক হাবীবুর রহমান খান, জেলা প্রকাশনা সম্পাদক এস.এম. নাদির শাহ্, জেলা দপ্তর সম্পাদক এম. শামসুদোহা, জেলা অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্র কল্যাণ সম্পাদক এম. সাইফুল ইসলাম, বাহুবল উপজেলা জামায়াত সভাপতি সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, হবিগঞ্জ শহর শিবিরের সভাপতি হাফেজ মোস্তফা কামাল, বৃন্দাবন সরকারী কলেজ সভাপতি মোস্তফা আল হোসাইন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com