বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সারা জেলায় মোট ১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকালের শুরু থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশু-কিশোরদের এমন উৎসাহে অভিভাবক, শিক্ষক ও আয়োজকরা গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাস কেন্দ্রটি পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মহসিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের হবিগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মোঃ হোসাইন আহমেদ, ভাইস চেয়ারম্যান লায়েক আহমেদ, পরীক্ষা কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম সুজন, আদ-দ্বীন মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তারেকুল ইসলাম, সিপাহসালাহ নাসির উদ্দিন একাডেমীর প্রিন্সিপাল এস.এম. নাদির শাহ, এবং এডভোকেট হুসনুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com