বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মামলা করে বিপাকে সংবাদকর্মী অপু ॥ ভুগছেন নিরাপত্তাহীনতায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোড এলাকায় সংবাদকর্মী অসিত আচার্য্য অপু মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার আসামি বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের ফারুক মিয়ার পুত্র ফয়জুল ইসলাম ও বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের মৃত ইলিয়াস মিয়ার পুত্র হাবিবুর রহমান তাকে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে। তাদের হুমকি ধামকির কারণে সে ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগে জানা যায়, অপু তরফ বার্তার কাজ শেষে গত ১৭ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে সার্কিট হাউজ এলাকায় পৌছাঁমাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা শায়েস্তানগর এলাকার রশিদিয়া ট্যাভেলসের মালিক ফয়জুল ইসলাম ও ম্যানেজার হাবিবুর রহমান তাকে অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে দ্রুত পাশে থাকা সেনাক্যাম্পে দৌড়ে গিয়ে অপু রা পায়। অপু সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার দায়েরের পর থেকেই পুলিশ তদন্ত শুরু করলে ফয়জুল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এমনকি অপুকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, মামলাটি সদর থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তীকে দেয়া হয়েছে। সে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com