বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে আওয়ামীলীগ সভাপতি মেজবাহ ভূইয়ার হাতে সাংবাদিক লাঞ্ছিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও কাকাইলছেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূইয়ার হাতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকালে কাকাইলছেও বাজারে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি ও আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আপন নাগরিক সনদের জন্য যান চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ভূইয়ার নিকট। এ সময় চেয়ারম্যান ওই সাংবাদিকের সাথে অসদাচরণ করেন।
আমিনুল ইসলাম আপন জানান, তিনির নাগরিকত্ব সনদে সাক্ষর নিতে গেলে তিনি তাকে বলেন ‘তোর মনে আছে আমার বিরুদ্ধে নিউজ করেছিলে, তাই আমি স্বাক্ষর দিবো না’,
কেন স্বাক্ষর দিবেন না এমন প্রশ্নে তিনি (চেয়ারম্যান) অকথ্য ভাষায় গালাগালি করেন বলে জানান ভুক্তভোগী সাংবাদিক। এই বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূইয়া স্বাক্ষর না দেওয়ার কথা স্বীকার করলেও সাংবাদিকদের গালাগালির কথা অস্বীকার করেন। চেয়ারম্যান বলেন, সে যে কাজ করেছে তাকে কি করা উচিৎ, তিনি আরও বলেন, আমি তাকে আধা ঘন্টা পরে আসতে বলি। কিন্তু সে বার বার আসছিলো, চেয়ারম্যানের দাবী সড়ক নিয়ে নিউজটি মিথ্যা ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com