মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের দাবী আদায়ে হবিগঞ্জে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক-কর্মচারীদের দাবী আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল হবিগঞ্জে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নুরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মন্নান। হবিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আসেরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুসলিমুল হাসান চৌধুরী ও শরীফাবাদ দাখিল মাদ্রাসার সুপার খাইরুদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন তরফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব মানিক, প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, প্রধান শিক্ষক জহিরুল হক, প্রধান শিক্ষক লিটন মিয়া, অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন শাওন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সুপার মুফতি মোঃ তাহির উদ্দিন সিদ্দীকী, সিনিয়র শিক্ষক মোঃ সারোয়ার আলম, সিনিয়র শিক্ষক মোঃ দুলাল তালুকদার, সিনিয়র শিক্ষক হেমন্দ্র দাস, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, কর্মচারীদের পক্ষে মোঃ কবির মিয়া প্রমুখ। সমাবেশে জেলার এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ অংশ নেন।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে শিক্ষকদের দীর্ঘদিনের দাবী ২০% বাড়ি ভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির করার দাবী জানান। সমাবেশ শেষে দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়।
এর আগে শিক্ষক-কর্মচারীগণের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com