শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ॥ নবীগঞ্জে প্রধান শিক্ষক ও তার স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে একটি মাদ্রাসা ও এতিমখানার বিপুল অর্থ আত্মসাৎ ও জাল রেজুলেশন তৈরির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৫, হবিগঞ্জে (সি. মামলা নং- ৮০৮/২০২৫) মামলাটি দায়ের করেছেন ‘আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’ এর সভাপতি মোঃ আব্দুল মুহিত চৌধুরী। মামলায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হাদী (বাণী) ও তার স্ত্রী মোছাঃ শাহানা বেগমকে আসামী করা হয়েছে। অন্য আসামীরা হলেন- মাওঃ বদরুল ইসলাম, মাওঃ আশিকুর রহমান, হাফিজ মোঃ আব্দুল হাই, মোঃ সুরুজ্জামান ও হাফিজ ছামী উদ্দিন। মামলাটি ফৌজদারী দন্ডবিধির ৪০৬/৪০৯/৪৬৮/৪৭১/ ১১৪/৫০৬ ধারায় দায়ের করা হয়।
বাদী মোঃ আব্দুল মুহিত চৌধুরী নবীগঞ্জ শহরের বাসিন্দা এবং উক্ত মাদ্রাসা এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি।
অভিযোগে বলা হয়, মোহাম্মদ নুরুল হাদী বাণী উক্ত মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক কাম সেক্রেটারি হিসেবে দায়িত্বে থাকাবস্থায় দুর্নীতির আশ্রয়ে ২০২০ সালের ২২ মার্চ ভুয়া কার্যকরী কমিটি গঠন করে ভূয়া রেজুলেশন তৈরি করেন। এতে তিনি নিজেকে সভাপতি ও তার স্ত্রী মুতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা শাহানা বেগমকে সেক্রেটারি এবং মাওঃ বদরুল ইসলাম, মাওঃ আশিকুর রহমান, হাফিজ মোঃ আব্দুল হাই, মোঃ সুরুজ্জামান ও হাফিজ ছামী উদ্দিনকে সদস্য দেখান। এই ভুয়া কমিটির মাধ্যমে পূর্বেকার ইসলামী ব্যাংক পিএলসি নবীগঞ্জ শাখার একাউন্ট পাশ কাটিয়ে ২০২০ সালের ২৪ জুন এক্সিম ব্যাংক লিঃ নবীগঞ্জ শাখায় নতুন একাউন্ট খোলা হয় এবং গত বছরের ৩০ জুন পর্যন্ত উক্ত একাউন্ট থেকে মোহাম্মদ নুরুল হাদী বাণী ও তার স্ত্রী শাহানা বেগমের যৌথ স্বাক্ষরে মোট ৩৯ লাখ ৩১ হাজার ৭০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই মাদ্রাসার কার্যকরী কমিটির মেয়াদ ছিল ২ বছর। প্রতি মেয়াদ শেষে রেজুলেশনের মাধ্যমে নতুন কমিটি অনুমোদনের জন্য সমাজসেবা অফিসে পাঠানো হতো। কিন্তু মোহাম্মদ নুরুল হাদী বাণী মোঃ আব্দুল মুহিত চৌধুরীর স্বাক্ষর জাল করে প্রতিটি মেয়াদে সভাপতির স্বাক্ষর দেখিয়ে অনুমোদন গ্রহণ করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ নুরুল হাদী বাণী দীর্ঘদিন মাদ্রাসায় না আসায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী আব্দুল আলীম চৌধুরী ফোনে কাগজপত্র হস্তান্তরের নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। বরং গত বছরের ৯ অক্টোবর সমাজ সেবা অধিদপ্তরে ক্যাপিটেশন গ্রান্ট বন্ধের আবেদন করেন তিনি।
মাদ্রাসার কার্যকরী কমিটি গত বছরের ২১ ডিসেম্বর রেজুলেশন করে নুরুল হাদীকে প্রধান শিক্ষক কাম সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেয় এবং ২২ মার্চ ২০২০ এর ভূয়া রেজুলেশন বাতিল ঘোষণা করে।
এরই প্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, মূল কার্যকরী কমিটিকে না জানিয়ে নুরুল হাদী ও শাহানা বেগম যৌথ স্বাক্ষরে নতুন ব্যাংক একাউন্ট খুলে সরকার প্রদত্ত ক্যাপিটেশন গ্রান্ট আত্মসাৎ করা হয়েছে। তদন্তে ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়। বাদী অভিযোগে বলেন, মাদ্রাসা ও এতিমখানার নথি, আসবাবপত্র ও চেকবই ফেরত চাওয়া হলে নুরুল হাদী বাণী ও তার স্ত্রী কালক্ষেপণ করতে থাকেন এবং পরে সরাসরি ফেরত দিতে অস্বীকার করেন।
পরবর্তীতে গত ৯ জুলাই সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মুহিত চৌধুরীকে সভাপতি ও সোহায়েদ আহমেদ চৌধুরীকে সম্পাদক হিসেবে নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন, যার মেয়াদ ২৫ এপ্রিল ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়।
বাদী পক্ষের অভিযোগ- এই ঘটনা শুধু জালিয়াতি ও প্রতারণা নয়; বরং এতিম শিশুদের প্রাপ্য সরকারি অনুদান লোপাটের একটি বড় দুর্নীতির ঘটনা। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদী মোঃ আব্দুল মুহিত চৌধুরী ও মাদ্রাসা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com