বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গোপলা নদীতে মাছ ধরতে গ্রামবাসীর বাঁধা ॥ আতঙ্কে মৎস্যজীবীরা

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের পাশে বয়ে যাওয়া গোপলা নদীতে মাছ ধরতে বাধা দেয়া হচ্ছে। গত ১৫ অক্টোবর সকালে নদীতে মাছ ধরতে গেলে এলাকাবাসী তাদের উপর হামলা চালিয়ে নৌকা, বাঁশ ও জালসহ মূল্যবান সরঞ্জাম এলাকাবাসী নিয়ে গেছে বলে মৎস্যজীবীরা অভিযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শতক গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নদী দখল নিতে জেলেদের উপর হামলা চালায়। হঠাৎ এই হামলায় জেলেরা জীবন বাঁচাতে নদী ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মির্জা দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন।
জেলে সম্প্রদায়ের সদস্যরা অভিযোগ করে বলেন, আমরা বহু বছর ধরে গোপলা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ কিছু প্রভাবশালী ব্যক্তি এই নদী দখল করে নিজেদের নামে লিজ নিয়েছে বলে দাবি করছে। আমরা প্রতিবাদ করতেই প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। বর্তমানে জেলেরা নদীতে নামতে পারছেন না। বন্ধ হয়ে গেছে তাদের নিত্যদিনের রুজি-রোজগার। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক ও উত্তেজনা।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে নদীর লিজ দেয়া হয়েছে কিছু প্রভাবশালী মহলের স্বার্থে। তারা অবিলম্বে এই অবৈধ লিজ বাতিল করে জেলে সম্প্রদায়ের জীবিকা রক্ষার দাবি জানিয়েছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com