বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৫শ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিট থেকে ১টার মধ্যে হবিগঞ্জ ‘ক’ সার্কেলের নেতৃত্বে মাধবপুর থানার গন্ধবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামি মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের ওমর আলীর পুত্র মোঃ জসিম মিয়ার নিজ দখলীয় পশ্চিম দুয়ারী সেমিপাকা ঘর তল্লাশি করে পাঁচটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের রুক মিয়ার পুত্র মোঃ জুবাইদ মিয়া (২৫), মাধবপুর উপজেলার গন্দবপুর গ্রামের শাহনুর রহমানের পুত্র মশিউর আলম (২৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ৪১ ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপপরিদর্শক মীরারানী দেবী জানান, পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com