শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও এক দালালকে কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও এক দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম ইমরুল এঁর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের নিয়মনীতি ও মান যাচাই করা হয়। এ সময় পরীক্ষার খরচ, রিপোর্টের গুণগত মান এবং রোগীর তথ্য সংরক্ষণে অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ায় ঢাকা ডায়াগনস্টিক, মাধবপুর ডায়াগনস্টিক এবং গ্রিন লাইভ ডায়াগনস্টিকে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দালাল হিসেবে রোগীর সঙ্গে অবৈধভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়ায় এখলাছুর রহমান নামে এক ব্যক্তিকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম বলেন, উপজেলায় স্বাস্থ্যসেবা মান নিয়ন্ত্রণ এবং জনগণের অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com