বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কোর্টে ভূয়া আইনজীবী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে দীর্ঘদিন ধরে ভূয়া আইনজীবীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব ভুয়া আইনজীবীরা নিজেদের প্রকৃত আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমার নামে দরিদ্র ও অজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এতে করে একদিকে যেমন বিচারপ্রার্থী মানুষ প্রতারিত হচ্ছেন, অন্যদিকে প্রকৃত আইনজীবীদের সম্মানও প্রশ্নবিদ্ধ হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ভূয়া আইনজীবীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে নবীগঞ্জ উপজেলার রাজাবাদ গ্রামের বাসিন্দা বাবুল মিয়া নামের এক ভূয়া আইনজীবীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কোর্ট এলাকায় নিজেকে অ্যাডভোকেট পরিচয়ে বিভিন্ন মামলার পরামর্শ ও দলিলপত্র তৈরির কাজ করে আসছিলেন বলে জানা গেছে। আইনজীবী সমিতির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদে তার কোনো বৈধ আইনজীবী সনদ বা বার কাউন্সিলের নিবন্ধন না পাওয়ায় আটক করেন। পরে স্থানীয়ভাবে আলোচনার পর বাবুল মিয়া লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com