সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জের সাব্বির হত্যা মামলার প্রধান আসামি বালাগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত সাব্বির হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত সাব্বির হোসেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের আব্দুর রউফের পুত্র। স্থানীয় লোকজন সিএনজির মাধ্যমে রাধাপুর থেকে বিবিয়ানা গ্যাসফিল্ড চৌরাস্তা পর্যন্ত যাতায়াত করতেন। তবে ওই চৌরাস্তা কাকুরা ও করিমপুর গ্রামের নিকটে হওয়ায় ওই গ্রামের কিছু লোক দীর্ঘদিন ধরে রাধাপুরসহ আশপাশের গ্রামের মানুষের চলাচলে বাধা প্রদান করে আসছিল। এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১ সেপ্টেম্বর (সোমবার) রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ব বিরোধের জেরে রাধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুরা ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন (২ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে মাইকিং করে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় রাধাপুর গ্রামের সাব্বির হোসেন নিহত হন এবং উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।
ঘটনার পর র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বোয়ালজোর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার কাকুরা গ্রামের মৃত রজব আলীর পুত্র ইলাস উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com