মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ২৫ লক্ষাধিক টাকা মুল্যের ভারতীয় পন্য আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পন্য আটক করেছে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, গাঁজা, জিরা, কসমেটিকস, কাবেরী মেহদী, সার এবং গরু।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে। গত ১০ অক্টোবর ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় দুটি হাইয়েস গাড়ী সন্দেহ হলে গতিরোধ করে তল্লাশী চালিয়ে ১৫ লক্ষ ৭৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কাবেরী মেহেদী জব্দ করা হয়। শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান, গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল বিয়ার, বিভিন্ন প্রকার সারসহ বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় কসমমেটিকস জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ২০ হাজার ৮৫০ টাকা।
চুনারুঘাট উপজেলার গুইবিল এবং চিমটিবিল বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে ৩৫ কেজি ভারতীয় গাঁজা এবং গরু জব্দ করে। মাধবপুর উপজেলার মনতলা বিওপির অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এসব অভিযান সম্পর্কে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com