মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ঘরের দরজা ভেঙ্গে মিললো হোটেল শ্রমিকের লাশ

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মীরবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মোঃ তোরাব আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ অক্টোবর ২০২৫) দুপুরের দিকে চুনারুঘাট থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তোরাব আলী মিরাশী বড়বাড়ী এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাতুন্ডা মীরবাড়িতে আব্দুর শহিদের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং চুনারুঘাট বাজারের মদিনা কাচ্চি ডাইন হোটেলে প্রায় ৬-৭ মাস ধরে কাজ করতেন। গত ২ অক্টোবর দুপুরে অসুস্থবোধ করায় তিনি হোটেলের ম্যানেজার আলাল মিয়ার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাসায় ফিরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার দুপুরে হোটেলের এক কর্মচারী তোরাব আলীকে কাজে আসার জন্য বাসায় গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। সংবাদ পেয়ে চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং বিছানায় তোরাব আলীর মরদেহ দেখতে পান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com