বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দৈনিক হবিগঞ্জ সমাচারের যুগ্ম সম্পাদক শামীমের মাতা রঙ্গিলা খাতুনের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচারের যুগ্ম-সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ আলী শামীমের মাতা রঙ্গিলা খাতুন তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে তিনি হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের সৈয়দ জহুর আলী মাস্টারের স্ত্রী। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১১ টায় শৈলজুড়া গ্রামে জানাযার নামাজ শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com