মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গোপীনাথ জিউড় আখড়ায় জি কে গউছ ॥ সবাই সতর্ক থাকলে দুর্গাপূজায় কোনো দুষ্ট লোক দুষ্টামির সাহস পাবে না

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু দুষ্ট লোক সব জায়গায় আছে। দুষ্ট লোক থাকে দুষ্টামির নেশায়। আমরা যদি সবাই সতর্ক থাকি তাহলে এই দুর্গাপূজায় কোনো দুষ্ট লোক দুষ্টামির সাহস পাবে না। তিনি গতকাল রবিবার রাতে শহরের ঘোষপাড়ায় শ্রীশ্রী গোপীনাথ জিউড় আখড়া দুর্গাপূজা উদযাপন কমিটির সূবর্ন জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও পুরষ্কার অনুষ্ঠানে এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- সেবাটাই হচ্ছে আমার ইবাদত। আমি আমার সামর্থের মধ্যে থেকে সকল ধর্মের মানুষের সেবা করার চেষ্টা করেছি। কোনো বাঁধা আমাকে রুখতে পারেনি। যত দিন বেঁচে থাকবো সকল ধর্মের মানুষের সেবা করে যাবো। মানুষের জন্য কাজ করলে মানুষ ভুলে না। তিনি বলেন- শহরের মাছুলিয়ায় এক সময় খোলা জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের লাশ দাহ করা হতো। আমি পৌরসভায় মেয়র থাকালিন সময় মাছুলিয়ায় শশ্মান নির্মাণ করে দিয়েছি। দুর্গাপূজায় প্রতীমা বিষর্জন দেয়ার জন্য খোয়াই নদীর মাছুলিয়ায় একটি ঘাটলা নির্মাণ করে দিয়েছি। এর প্রতিদানও ওই এলাকার মানুষ আমাকে দিয়েছে। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতেই শেষ, কিন্তু মাছুলিয়া ভোট সেন্টারে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছি। তিনি বলেন- শহরের চৌধুরী বাজারে অনেক পূর্বেই প্রতীমা বিষর্জনের জন্য খোয়াই নদীতে একটি ঘাটলা নির্মাণের প্রয়োজন ছিল। কিন্তু আমার পূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা আপনাদের ঠকিয়েছেন। আমি পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে ওই এলাকায় একটি ঘাটলা নির্মাণ করে দিয়েছি। জি কে গউছ বলেন- হবিগঞ্জ শহরের শনি মন্দির নির্মাণে তৎকালিন জেলা প্রশাসকের বাঁধা ছিল। তখন সকল বাঁধাকে জয় করে আমি কিছু অর্থ দিয়ে এই মন্দির নির্মাণ কাজ শুরু করিয়েছিলাম। কোটি কোটি টাকা খরচ করে এই শনি মন্দির হয়েছে। এই মন্দির নির্মাণে আপনাদের ভাই হিসেবে আমি পাশে ছিলাম। তিনি বলেন- হবিগঞ্জ শহরের ইসকনের জায়গা দখল করার জন্য একটি চক্র ওৎপেতে ছিল। তখন আমি ইসকনের পাশে দাঁড়িয়েছি, ইসকনের মনোবল বাড়িয়েছি, ইসকনকে সহায়তা করেছি। এই ইসকম আমার চরম দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। শ্রীশ্রী গোপীনাথ জিউড় আখড়া দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট নারদ চন্দ গোপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজেশ লাল গোপ বাপ্পী ও সহ সাংগঠনিক সম্পাদক সজীব চন্দ্র গোপের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি জগদীশ চন্দ্র মোদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি নলিনীকান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন রায়, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ার সভাপতি বিষ্ণুপদ গোপ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জন্টু দেব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মিঠু চন্দ্র গোপ। সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হবিগঞ্জ পৌর কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ শেখর পুরকায়স্থ, সদস্য সচিব ডাঃ অনুজ কান্তি দাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রবীর রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদর উপজেলা কমিটির আহ্বায়ক অনাথ বন্ধু তরফদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাধন বড়-য়া, সভার শুরুতে গীতা পাঠ করেন রাতুল দাস রুদ্র, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজেশ লাল গোপ বাপ্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com