বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি, ইজিবাইক, নছিমন, ভটভটি, রিকশা, অটোরিকশা এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল দিন দিন বেড়ে যাওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। এতে অকাল মৃত্যু ও আজীবন পঙ্গুত্ব বরণকারীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা। থানার অফিসার ইনচার্জের স্বারিত এক বিশেষ ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘোষণায় সংশ্লিষ্ট চালকদের উদ্দেশে বলা হয়েছে- সিএনজি, ইজিবাইক, নছিমন, ভটভটি, রিকশা, অটোরিকশা ও অন্যান্য নিষিদ্ধ যানবাহন মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ এগুলোর বেপরোয়া চলাচল জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঘোষণায় আরও বলা হয়- “একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না” “আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” হাইওয়ে পুলিশ সকল চালক ও যানবাহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com