বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে র‌্যাবের অভিযানে ইসকফ সিরাফসহ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, রোববার (২২ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকবিরোধী টহলকালে চুনারুঘাট থানাধীন নোয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় নোয়াপাড়াস্থ আল আমিন ফুড ফেয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে এক যুবক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক সঠিক জবাব দিতে না পারায় পরবর্তীতে স্বীকার করে যে, তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে ১৫০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত যুবক হলো- মো. সৈকত (১৮), পিতা শফিকুল ইসলাম, সাং-মদনপুরা, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী। জিজ্ঞাসাবাদে সে জানায়, হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইসকফ সিরাপ হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com